আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসাফ এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে, গতপরশু উত্তর আফগানিস্তানে বিদ্রোহীদের সাথে এক সংঘর্ষে ২ জন মার্কিন সৈন্য নিহত হয়। অপরদিকে দক্ষিণ আফগানিস্তানে তালেবান হামলার শিকার হয়ে সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এছাড়া বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে আরো এক সৈন্য নিহত হয়।
জাতিসংঘ এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে, ২০১০ সালের প্রথম ৬ মাসে নিহত আফগান বেসামরিক লোকের সংখ্যা শতকরা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে বিভিন্ন হামলা ও বিস্ফোরণের শিকার হয়ে ১২৭১ জন নিহত এবং ১৯৯১ জন আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা আশংকাজনক।#
২২ আগস্ট ২০১০ - ১৯:৩০
News ID: 200641
ইসাফের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের দক্ষিণ ও উত্তর অঞ্চলের বিভিন্ন স্থানে হামলায় ৪ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে।